কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল জায়েন্ট অব পাহাড়তলী

কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল জায়েন্ট অব পাহাড়তলী

কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল জায়েন্ট অব পাহাড়তলী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে চট্টগ্রামের রাউজান উপজেলার জায়েন্ট অব পাহাড়তলী একাদশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে কাপ্তাই কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফাইনালে জায়েন্ট অব পাহাড়তলী একাদশ ৮ উইকেটের বড় ব্যবধানে রাউজান রাবার বাগান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বৃষ্টির কারণে নির্ধারিত ১৪ ওভারের পরিবর্তে উভয় দলের জন্য ৬ ওভার করে খেলা আয়োজনের সিদ্ধান্ত নেয় টুর্নামেন্ট পরিচালনা কমিটি। টসে জিতে প্রথমে ব্যাট করে রাউজান রাবার বাগান একাদশ ৬ উইকেট হারিয়ে ৫৭ রান সংগ্রহ করে। জবাবে জায়েন্ট অব পাহাড়তলী একাদশ মাত্র ২ উইকেট হারিয়ে ৪.২ ওভারে ৫৮ রান তুলে সহজ জয় নিশ্চিত করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী।

কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতল জায়েন্ট অব পাহাড়তলী

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই আন্দোলনের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের স্মরণে এই টুর্নামেন্ট আয়োজন অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ জীবন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই।’

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন।

এ সময় ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ও কৃতি ফুটবলার মো. জামাল উদ্দিনসহ স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবারের শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *