বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩৮ বোতল মদ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩৮ বোতল মদ জব্দ

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩৮ বোতল মদ জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা এলাকায় অভিযান চালিয়ে ৩৮ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) খেদারমারা ইউনিয়নের নলবনিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা রাস্তার পাশের জঙ্গলে ৩৮ বোতল মদ ফেলে পালিয়ে যায়।

পরে টহল দল পরিত্যক্ত অবস্থায় থাকা মদের বোতলগুলো জব্দ করে। উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য ৫৭ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৩৮ বোতল মদ জব্দ

মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মারিশ্যা জোন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাকারবারিরা বিভিন্ন কৌশলে চোরাচালানের চেষ্টা করছে। এসব তৎপরতা প্রতিরোধে বিজিবি গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত আভিযানিক টহল পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।