দুর্গম করল্যাছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: ২০০ রোগীকে চিকিৎসা, ৫০ পরিবার পেল ত্রাণ

দুর্গম করল্যাছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: ২০০ রোগীকে চিকিৎসা, ৫০ পরিবার পেল ত্রাণ

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন মহালছড়ি জোনের উদ্যোগে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের দুর্গম করল্যাছড়ি এলাকায় দিনব্যাপী এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ

স্বাস্থ্যসেবা থেকে দীর্ঘদিন বঞ্চিত প্রত্যন্ত এই এলাকার মানুষ সেনাবাহিনীর আয়োজিত মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

মেডিকেল ক্যাম্পে প্রায় ২০০ জনের বেশি রোগীকে জ্বর, সর্দি-কাশি, চর্মরোগ, গ্যাস্ট্রিক, ডায়রিয়া, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়। সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করেন।

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ

মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন বোরহান উদ্দিন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সবসময় দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।’

মহালছড়ি সেনা জোনের উদ্যোগে দুর্গম পাহাড়ে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য। অনেক সময় সামান্য চিকিৎসার জন্যও দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর বিনামূল্যের চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ কার্যক্রম তাদের জন্য বড় ধরনের স্বস্তি ও সহায়তা হয়ে এসেছে।

দুর্গম করল্যাছড়িতে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: ২০০ রোগীকে চিকিৎসা, ৫০ পরিবার পেল ত্রাণ

চিকিৎসাসেবার পাশাপাশি এদিন এলাকার অসহায় ও দুস্থ ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে উপকারভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকায় নিয়মিতভাবে মেডিকেল ক্যাম্প, ত্রাণ বিতরণ, শিক্ষা সহায়তা এবং অন্যান্য জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *