চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত

চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত

চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত: ভারত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দুই দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক পুনর্গঠনের প্রধান পূর্বশর্ত বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর।

মঙ্গলবার (২১ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-র সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেন যে ‘আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ এবং পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতেই একটি স্থিতিশীল ও সহযোগিতামূলক সম্পর্ক সবচেয়ে ভালোভাবে গড়ে তোলা সম্ভব। এ ধরনের সম্পর্ক বহুধ্রুভ এশিয়া এবং বহুধ্রুভ বিশ্ব গঠনে মূল্যবান অবদান রাখতে পারে’। তিনি উল্লেখ করেন যে ২০২৪ সালের অক্টোবর থেকে ভারত-চীন সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এবং উভয় পক্ষকেই এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

দুইটি বিশাল ও গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে ভারত ও চীনের নিজ নিজ বিশেষ স্বার্থ থাকা স্বাভাবিক উল্লেখ করে জয়শঙ্কর জানান যে দ্বিমত যেন কোনোভাবেই বিরোধে পরিণত না হয় সে বিষয়ে দুই দেশের শীর্ষ নেতারা একমত হয়েছেন। তিনি সাম্প্রতিক সময়ে সরাসরি বিমান চলাচল শুরু, নতুন ভিসা ব্যবস্থা এবং সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর পদক্ষেপকে স্বাগত জানান।

তবে বাজার সুবিধা, বাণিজ্য ভারসাম্য এবং সরবরাহ শৃঙ্খলের নিশ্চয়তার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো সমাধানের বাকি রয়েছে বলে জয়শঙ্কর উল্লেখ করেন। একই সাথে তিনি সরকারি প্রতিনিধি ও সাধারণ জনগণের পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন কাঠামোগত বৈঠক এগিয়ে নেওয়ার ওপর জোর দেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *