দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা

দিল্লিতে আরও তীব্র হচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলন, ১৬টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘ককরোচ জনতা পার্টি’ নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলন দিল্লিতে ভয়াবহ রূপ ধারণ করেছে। মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের অভিযোগে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন আরো তীব্র হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্থান টাইমস। পরিবেশকর্মী সোনাম ওয়াংচুকের টানা ২৫ দিনের অনশন এবং শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক পুলিশি অ্যাকশনের প্রতিবাদে এই বিক্ষোভ নতুন মাত্রায় পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আন্দোলনকারীদের সংসদ ভবনমুখী অভিযান ঠেকাতে রাজধানীজুড়ে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

দিল্লি মেট্রো রেল কর্পোরেশন শহরের ১৬টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে। এর মধ্যে রাজীব চক, সেন্ট্রাল সেক্রিটারিয়েট, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারাকাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ ও শিবাজি স্টেডিয়াম অন্যতম। তবে সাধারণ যাত্রীদের যাতায়াত সুবিধার কথা ভেবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রিটারিয়েট স্টেশনে ট্রেন পরিবর্তনের সুবিধা চালু রাখা হয়েছে।

গত সোমবারের ‘চলো সংসদ’ অভিযানে দফায় দফায় সংঘর্ষ, টিয়ার গ্যাস এবং লাঠিচার্জের পর সহিংসতা ও ভাঙচুরের অভিযোগে পুলিশ ইতোমধ্যে একাধিক এফআইআর নথিভুক্ত করেছে। সংঘর্ষে শতাধিক পুলিশ কর্মী ও বহু শিক্ষার্থী আহত হন। আন্দোলনকারীদের প্রতিহত করতে রাজধানীজুড়ে কড়া ব্যারিকেড দেওয়া হয়েছে এবং উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে পশ্চিমবঙ্গ থেকে সিআরপিএফ এর অতিরিক্ত ২০টি কোম্পানিকে জরুরি ভিত্তিতে দিল্লিতে নিয়ে আসা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে রাজনৈতিক অঙ্গনও উত্তপ্ত হয়ে উঠেছে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অখিলেশ যাদবসহ শীর্ষ বিরোধী নেতারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন, যেখান থেকে পরে তাদের সাময়িকভাবে আটক করা হয়।

অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অভিযোগ করেছেন যে, বিরোধী দলগুলো পার্লামেন্টে আলোচনার পথ এড়িয়ে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আন্দোলনের অচলাবস্থা কাটাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা বুধবার সিজেপি প্রতিনিধিদের সাথে বৈঠকে বসতে পারেন বলে জানা গেছে। তবে সিজেপি মুখপাত্র আশুতোষ রঙ্কা জানিয়েছেন, পুলিশের বাধা সত্ত্বেও আন্দোলন এখন বহুগুণ শক্তিশালী হয়েছে এবং দাবি না মানা পর্যন্ত তারা যন্তর মন্তরে তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed