বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটার পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় পেট্রোন সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত প্রায় ১১টার দিকে মারিশ্যা জোনের (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের দিকনির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহল দল মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়কের ১৬ কিলোমিটার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল আগে থেকেই কৌশলগত অবস্থান নেয়। এ সময় দুই সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কালো রঙের ব্যাগ ফেলে পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত ব্যাগ থেকে একটি ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল, পিস্তলের সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন ভারতীয় পেট্রোন ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়।

বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় সিগারেট জব্দ

মারিশ্যা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অস্ত্র, গোলাবারুদ, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও চোরাই পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *