লংগদুতে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

লংগদুতে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

লংগদুতে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের নাজিম টিলা সংলগ্ন পরিত্যক্ত এপিবিএন ক্যাম্পের সামনে ইসলামাবাদ-লংগদু সড়কে এ অভিযান পরিচালনা করে লংগদু থানা পুলিশ।

পুলিশ জানায়, রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব-এর দিকনির্দেশনায় লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) সঞ্জিৎ কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে মাইনীমুখ ইউনিয়নের আলতাফ মার্কেট এলাকার বাসিন্দা মো. বাবু মিয়া (২৬)-কে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকালে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ তালিকার মাধ্যমে মাদকগুলো জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লংগদু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে শুক্রবার (৩১ জুলাই) আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *