হাম আক্রান্তদের পাশে বান্দরবান জেলা বিএনপি, নগদ সহায়তা ও বিশুদ্ধ পানি বিতরণ
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন হাম আক্রান্ত রোগীদের খোঁজখবর নিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা। এ সময় জেলা বিএনপির উদ্যোগে রোগীদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
শনিবার (১ আগস্ট) সকালে তিনি সদর হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন। পাশাপাশি রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে চলমান চিকিৎসাসেবার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

পরিদর্শন শেষে জেলা বিএনপির পক্ষ থেকে হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত রোগীদের মধ্যে নগদ অর্থ সহায়তা ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।
এ সময় জাবেদ রেজা বলেন, দুর্গম পার্বত্য এলাকায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো হয়েছে। তিনি দ্রুত ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও জনবল বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা প্রয়োজন। জেলা বিএনপি ভবিষ্যতেও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তোষার, লিটল বিশ্বাস, আবিদুল রহমান, সদস্য চনুমংসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে জাবেদ রেজা চিকিৎসাধীন রোগীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং প্রয়োজনে জেলা বিএনপির পক্ষ থেকে আরও সহায়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।