চাঁদার দাবিতে পেঁপে বাগান ধ্বংস করল জেএসএস সন্ত্রাসীরা, প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

চাঁদার দাবিতে পেঁপে বাগান ধ্বংস করল জেএসএস সন্ত্রাসীরা, প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

চাঁদার দাবিতে পেঁপে বাগান ধ্বংস করল জেএসএস সন্ত্রাসীরা, প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির আসামবস্তি এলাকায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসী কর্তৃক কৃষক খলিলুর রহমানের পেঁপে বাগান কেটে ধ্বংসের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, চাঁদার টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটানো হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) উদ্যোগে শহরের কাঁঠালতলী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বনরূপা এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।

চাঁদার দাবিতে পেঁপে বাগান ধ্বংস করল জেএসএস সন্ত্রাসীরা, প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

সমাবেশে ভুক্তভোগী কৃষক খলিলুর রহমান অভিযোগ করেন, তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তাঁর পেঁপে বাগানের প্রায় ৮০০টি গাছ কেটে ফেলা হয়। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

সমাবেশে বক্তারা এ ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের কালেক্টর শান্তি রঞ্জন চাকমাকে দায়ী করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারি ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানান তারা। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

চাঁদার দাবিতে পেঁপে বাগান ধ্বংস করল জেএসএস সন্ত্রাসীরা, প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এবং পিসিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।