বরকলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা

বরকলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা

বরকলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, শহিদদের প্রতি শ্রদ্ধা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির বরকল উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, রাঙামাটি জেলা বিএনপির সদস্য ও আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, বড় হরিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিলাময় চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকলেও জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী কোনো ছাত্র প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আন্দোলনে শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আন্দোলনে আহত ও পঙ্গু ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বক্তারা আরও বলেন, জুলাইয়ের আত্মত্যাগ বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রেরণা হিসেবে ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। জাতীয় স্বার্থে ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করারও আহ্বান জানান তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *