কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র (কপাবিকে) ব্যবস্থাপকের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় কপাবিকে ব্যবস্থাপক দপ্তর কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান, উপ-ব্যবস্থাপক সাইফুর রহমান, নির্বাহী প্রকৌশলী কয়সুল বারী ও সুফী আলম, সহকারী পরিচালক (নিরাপত্তা) সাখাওয়াত হোসেন, সহকারী প্রকৌশলী তারেক রহমান, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সম্পাদক কবিরুল ইসলাম কবিরসহ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে, বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার সভাপতি মো. বেলাল হোসেন অভিযোগ করেন, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের অধিকাংশ কর্মকর্তা উপস্থিত ছিলেন না। তাঁর মতে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এ দিবসের কর্মসূচিতে আরও ব্যাপক অংশগ্রহণ প্রত্যাশিত ছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *