নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ৪০ হাজার ইয়াবাসহ ২ রোহিঙ্গা যুবক আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৩৯ হাজার ৯২৪টি বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সীমান্তের ৩২ নম্বর পিলারের কাছাকাছি জামালের ঘের এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- এফডিএমএন ক্যাম্প-১-এর বি/১ ব্লকের বাসিন্দা কবির আহমেদের ছেলে কলিমুল্লাহ (২৫) ও একই ক্যাম্পের বি/২ ব্লকের জাকির আহমেদের ছেলে শিরাজুল মোস্তফা (২৪)।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩৯ হাজার ৯২৪টি বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

সীমান্তে মাদক ও অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি জানায়, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে জব্দ করা ইয়াবাসহ তাদের থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed