বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) শহীদ নকীব হলে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট (বীর)-এর ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সেনাবাহিনী প্রধান বিআইআরসি সম্মেলন কক্ষে পৌঁছালে তাঁকে ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক), বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট এবং ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার অভ্যর্থনা জানান।

May be an image of christmas tree and text that says "REGIMENT OF THE TRRUCTA MILLENNIUM 21ST ANNUAL REGT COS CONF 2026 BANGLADESH ADESH INFANTRY REGIMENT 23-24 AUG 2026 EDPA DPA"

বাৎসরিক অধিনায়ক সম্মেলনে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়কেরা অংশ নেন। এ সময় সেনাবাহিনী প্রধান তাঁদের সঙ্গে মতবিনিময় করেন এবং বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন।

মতবিনিময়কালে সেনাবাহিনী প্রধান বীর ইউনিটসমূহের সদস্যদের দেশমাতৃকার সেবায় নিষ্ঠা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাওয়ার নির্দেশনা দেন।

May be an image of text

তিনি বলেন, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ইউনিটগুলো দেশের পদাতিক বাহিনীর সক্ষমতা আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, বীর ইউনিটসমূহ বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।

সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রমেরও প্রশংসা করেন। ভবিষ্যতেও পেশাগত দক্ষতা, প্রশিক্ষণের মান ও প্রশাসনিক সক্ষমতা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি।

May be an image of text

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত জিওসি, আর্টডক; কমান্ড্যান্ট, ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি); সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল; সামরিক সচিব; কমান্ড্যান্ট, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার; জিওসি, ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া; কমান্ড্যান্ট, স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস (এসআইঅ্যান্ডটি); সেনাসদর ও সংশ্লিষ্ট এলাকার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিভিন্ন ইউনিটের অধিনায়ক এবং বিভিন্ন সংস্থার সেনাসদস্যরাও সম্মেলনে অংশ নেন।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক এ অধিনায়ক সম্মেলনকে রেজিমেন্টের প্রশিক্ষণ, প্রশাসনিক কার্যক্রম, পেশাগত দক্ষতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচনা করা হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *