নানিয়ারচরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজিব দাশ।
নানিয়ারচর মডেল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ওবাইদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মহানবী (সা.) মানবতার মুক্তি, ন্যায়, শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠার যে শিক্ষা দিয়ে গেছেন, তা ব্যক্তি ও সমাজজীবনে অনুসরণ করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজে ন্যায়বিচার, মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির চর্চা বাড়াতে হবে। তাঁর জীবনাদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।