বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান

বিইউপির পশ্চিম ক্যাম্পাসে তিন নতুন ভবন উদ্বোধন করলেন সেনাপ্রধান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি গুরুত্বপূর্ণ ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অবকাঠামো সম্প্রসারণের অংশ হিসেবে রোববার (৩০ আগস্ট) মিরপুর সেনানিবাসে ভবন তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধন করা ভবনগুলো হলো—ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এফএসটি) টাওয়ার এবং ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এফএএসএস) টাওয়ার।

May be an image of one or more people and wedding

উদ্বোধন শেষে সেনাপ্রধান বিইউপি প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের আবাসিক এলাকা ঘুরে দেখেন।

অনুষ্ঠানের মূল পর্ব বিইউপির স্বাধীনতা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম।

May be an image of skyscraper

স্বাগত বক্তব্যে উপাচার্য শিক্ষা, গবেষণা ও উচ্চশিক্ষার প্রসারে বিইউপির অব্যাহত অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিইউপির বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

May be an image of one or more people, dais and text that says "Educating Minds Awakening Conscience ต"

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলমের লেখা ‘Educating Minds; Awakening Conscience’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

পরে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী বিইউপির ১৪টি শিক্ষার্থী দলকে পুরস্কৃত করেন প্রধান অতিথি।

May be an image of text that says "ES ☬ IYS H"

বক্তব্যে সেনাপ্রধান শিক্ষা ও গবেষণায় বিইউপির অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত সাফল্য শুধু একাডেমিক উৎকর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়; নৈতিকতা, মূল্যবোধ, সততা ও দায়িত্ববোধসম্পন্ন মানবসম্পদ গড়ে তোলার মধ্যেই এর প্রকৃত সাফল্য নিহিত।

তিনি আধুনিক শিক্ষা পরিবেশ তৈরি, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে বিইউপির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

May be an image of one or more people

সংশ্লিষ্টরা জানান, বিইউপি পশ্চিম ক্যাম্পাসের নবনির্মিত তিনটি ভবন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষা, গবেষণা এবং সৃজনশীল চর্চার সুযোগ সম্প্রসারণে ভবনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিইউপি সিনেটের সদস্য, সেনা, নৌ ও বিমান বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিইউপির সাবেক উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *