মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

মাদক নিয়ন্ত্রণের পাশাপাশি দেশ ও সমাজকে ভয়াবহ মাদকের ছোবল থেকে রক্ষা করতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

তিনি বলেছেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর প্রভাব পড়ে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ওপর। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা পুলিশ আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শুধু আইন প্রয়োগ করে মাদক নির্মূল করা সম্ভব নয়। মাদকের চাহিদা কমাতে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার থেকেই সন্তানদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি তরুণ ও যুবসমাজকে সুস্থ বিনোদন, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিক্ষামূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত করতে হবে।

মাদক নির্মূলে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলন জোরদার করতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষ মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিলে একটি মাদকমুক্ত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।

সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত বান্দরবান গড়ে তুলতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক কারবারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক গ্রহণের ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি।

তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বান্দরবান জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত সুধী সমাবেশে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং, জেলা প্রশাসক সানিউল ফেরদৌস, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed