এই মুহূর্তে মক্কা চুক্তি সম্প্রসারণের প্রস্তাব বিবেচনায় নেই: পাকিস্তান
![]()
জার্নাল প্রতিবেদক
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক বর্তমানে মক্কা প্রতিরক্ষা জোটের অংশ। তারা বিভিন্ন পর্যায়ে নিয়মিত বৈঠক ও পরামর্শ করছে এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রেখেছে। তবে এই মুহূর্তে মক্কা চুক্তি সম্প্রসারণ বা নতুন করে অন্য কোনো দেশ অন্তর্ভুক্ত করার কোনো প্রস্তাব বিবেচনায় নেই।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসলামাবাদে এক ব্রিফিংয়ে নতুন করে প্রশ্নের জবাব দিতে গিয়ে পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র সাজ্জাদ হায়দার এ কথা বলেন।
সাজ্জাদ হায়দার আরো বলেন, সবার আগে এই তিন দেশকে মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় তাদের বিদ্যমান সহযোগিতা ও সাংগঠনিক কাঠামো আরো শক্তিশালী করতে হবে। এর ফলে ভবিষ্যতে একই ধরনের দৃষ্টিভঙ্গি ও প্রয়োজন রয়েছে- এমন অন্যান্য দেশের জন্য এই জোটে যোগদানের পথ উন্মুক্ত হতে পারে।
তার মতে, সংশ্লিষ্ট তিন দেশ পারস্পরিক পরামর্শের মাধ্যমে পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, বর্তমানে এই বিষয়ে কোনো আলোচনা চলছে না। তাই এই পর্যায়ে নতুন দেশ অন্তর্ভুক্তির প্রশ্ন তোলাও সময়ের আগে হয়ে যায়।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।