তাতিন্দ্র লাল পেলের মৃত্যুতে জেএসএস (এমএন লারমা) বাঘাইছড়ি শাখার শোক সভা অনুষ্ঠিত
![]()
নিউজ ডেস্ক
পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন এমএন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস- সংস্কার)’র কেন্দ্রীয় সভাপতি তাতিন্দ্র লাল চাকমা ওরফে মেজর পেলের মৃত্যুতে শোক সভা করে প্রয়াতের আত্নার সদগতি ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে জেএসএস (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলা শাখা।
১৪ আগস্ট শুক্রবার সকালে বাঘাইছড়ি জীবঙ্গ ছড়া কমিউনিটি সেন্টারে এই শোক সভার আয়োজন করা হয়।
সংগঠনটির উপজেলা সভাপতি সুরেশ কান্তি চাকমার সভাপতিত্বে এসময় শোক সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেএসএস (এমএন লারমা)র উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জ্ঞানজীব চাকমা, সাংগঠনিক সম্পাদক জ্যোসি চাকমা, দপ্তর সম্পাদক রুবেল চাকমা, পিসিপির রাঙামাটি জেলা কমিটি সভাপতি জগদীশ চাকমা, কাচালং কলেজ কমিটির সাধারণ সম্পাদক বির্পসী চাকমা,যুব সমিতি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক প্রিয়দর্শী চাকমা।
বক্তারা বলেন, সংগ্রামী এই জননেতার অকস্মাৎ মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)সহ গোটা পার্বত্য চট্টগ্রামবাসী তথা দেশের জন্য অপূরনীয় ক্ষতি ও গভীর শূণ্যতার সৃষ্টি হলো। তার এই মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের অধিকারকামী জুম্ম জনগন একজন অগ্রসৈনিকে হারালো।