পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে সরকারকে নাগরিক পরিষদের অভিনন্দন

পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে সরকারকে নাগরিক পরিষদের অভিনন্দন

পার্বত্য চট্টগ্রাম নিয়ে তিন কমিটি গঠনে সরকারকে নাগরিক পরিষদের অভিনন্দন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি, নির্বাহী কমিটি ও পরামর্শক কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান শহরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এ ধন্যবাদ ও অভিনন্দন জানান।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার রক্ষা, সাংবিধানিক স্বীকৃতি, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় গঠিত তিনটি কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন। তাদের মতে, পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধান, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে এ উদ্যোগ তাৎপর্যপূর্ণ।

তারা বলেন, স্বাধীনতার ৫৫ বছরের মধ্যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে এ ধরনের উদ্যোগ অতীতে কোনো সরকার নেয়নি। বর্তমান সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা গঠিত কমিটিগুলোকে আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সাহসিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠী ও সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং বৈষম্যহীন পরিবেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কমিটিগুলো কার্যকর ভূমিকা রাখবে—এটাই তাদের প্রত্যাশা। এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখারও আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, বান্দরবান জেলা সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিরুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *