পূর্ণ স্বায়ত্তশাসনের মুখরোচক কথা বলে ইউপিডিএফ জুম্মদের সাথে ভাঁওতাবাজি করছে, বিভ্রান্ত করছে- ঊষাতন তালুকদার

পূর্ণ স্বায়ত্তশাসনের মুখরোচক কথা বলে ইউপিডিএফ জুম্মদের সাথে ভাঁওতাবাজি করছে, বিভ্রান্ত করছে- ঊষাতন তালুকদার

পূর্ণ স্বায়ত্তশাসনের মুখরোচক কথা বলে ইউপিডিএফ জুম্মদের সাথে ভাঁওতাবাজি করছে, বিভ্রান্ত করছে- ঊষাতন তালুকদার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

স্বায়ত্তশাসনের মুখরোচক কথা বলে পার্বত্য চট্টগ্রামে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সন্ত্রাসীরা জুম্ম জনগণের সাথে ভাঁওতাবাজি করছে বলে দাবি করেছেন সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি বলেন, ইউপিডিএফ দীর্ঘ সময় ধরে পাহাড়ের জনগণকে বিভ্রান্ত করছে।

মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মানবেন্দ্র নারায়ণ লারমার জন্মবার্ষিকী উদযাপন কমিটি আয়োজিত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা।

ঊষাতন তালুকদার বলেন, ‘জুম্মদের অনেকেই বলাবলি করেন- এরা জুন্মরা-জুম্মরা কেন হানাহানি করছে? বিষয়টা হলো যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, দালালি করছে, আমাদের আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের বুঝিয়ে হয় নাই, তাদের সাথে আলোচনা করেও হয় নাই। তাহলে উপায় কি? বলেন আপনারা।’

পাহাড়িদের উদ্দেশ্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘আপনাদের মনে রাখতে হবে ১৯৮৩ সালের গৃহযুদ্ধ। যেখানে আমাদের প্রয়াত নেতাকে (এম এন লারমা) নিহত করা হয়েছে, মারা হয়েছে। সেসময়ে শুধু বন্দুকের নল দিয়ে সমাধান হয় নাই। জনগন বুঝেছে, যারা বিভেধপন্থি তাদের লাইন সঠিক নয়, তারা বেঠিক লাইনে এগুচ্ছে। কাজেই জনগন তাদেরকে প্রত্যাখ্যান করেছে।’

‘এবারেও আপনারা পূর্ণ স্বায়ত্তশাসনের মুখেরোচক কথা বলে জনগনকে উৎসাহিত করেন, এটা আসলে ভ্রান্ত ধারনা। এটা হল একটা ভাঁওতাবাজি। এটাকে জনগণ যতক্ষণ না প্রত্যাখ্যান করবে ততক্ষন তারা এটাকে নিয়ে বসে যাবে না। তারা টিকে থাকবে যেকোন ভাবে।’ যোগ করেন ঊষাতন তালুকদার।

অনুষ্ঠানে উপস্থিত জেএসএস নেতা-কর্মীদের তিনি বলেন, ‘আপনাদের জনগনকে বুঝাতে হবে। আমরা জনগনকে এখনো সঠিকভাবে বুঝাতে পারি নাই। কর্মী বন্ধুরা, যারা জনগন, সুশীল সমাজ ও বুদ্ধিজীবি আছেন , দায়িত্ব আপনাদেরও আছে জনগনকে বুঝানোর।’

ঊষাতন তালুকদার আরও বলেন, ‘জনগনকে বুঝান, এটা (পূর্ণ স্বায়ত্তশাসন) বিভ্রান্তি, সঠিক পথ নয়। জেএসএসের সাথে ইউপিডিএফের তুলনা হয় না। এটা হয় না কোন দিন। জেএসএসের এই পাহাড়ে অনেক অবদান আছে। আমরা চুক্তি (পার্বত্য চুক্তি) হলেও করেছি, একটা ভিত্তি হলেও তৈরী করেছি। ওরা (ইউপিডিএফ) শুধু পূর্ণ স্বায়ত্তশাসনের কথা বলে গত ২৮ বছর ধরে আমাদের ক্ষতি করেছে। আমাদের ৮৭জন মানুষকে ওরা মেরেছে। আর কি করেছে? দালালি করেছে, গন্ডগোল বাঁধিয়েছে, এখনো পাহাড়ে সাম্প্রদায়িক ঝামেলা সৃষ্টির পাঁয়তারা করতেছে। জঙ্গীদের সাথে মিলেমিশে এখানে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে।’

এসময় সভায় উপস্থিত ছিলেন আইনজীবি সুস্মিতা চাকমা, এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা প্রমুখ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *