রামগড়ে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রামগড়ে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রামগড়ে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে রামগড় ইউনিয়নের হাতিরখেদা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হোসেন রামগড় ইউনিয়নের হাতিরখেদা এলাকার মির্জা আবু মনসুর ও আছিয়া বেগমের ছেলে।

পুলিশ জানায়, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকা রামগড় থানার একটি দল হাতিরখেদা এলাকায় অভিযান চালাচ্ছিল। এ সময় হাতিরখেদা হেলিপ্যাডের সামনের সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোসেন পালানোর চেষ্টা করেন। এতে সন্দেহ হলে পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো একটি পোটলা পাওয়া যায়। পরে ওই পোটলা খুলে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এরপর তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, ইয়াবাসহ গ্রেপ্তার মো. হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।