লংগদুর বাইট্টাপাড়া মাঠ রক্ষার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন পার্বত্যবাসীর মানববন্ধন - Southeast Asia Journal

লংগদুর বাইট্টাপাড়া মাঠ রক্ষার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সচেতন পার্বত্যবাসীর মানববন্ধন

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারের ঐতিহ্যবাহী বাইট্টাপাড়া মাঠ রক্ষার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সচেতন পার্বত্যবাসী। গত ১৮ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা জাতীয় প্রেসক্লাব সম্মুখে সতেচন পার্বত্যবাসীর উদ্যেগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

বাইট্টাপাড়া গ্রামের বহু বছরের পুরনো একমাত্র মাঠটিতে স্থানীয় প্রশাসনের অন্য স্থাপনা নির্মাণের উদ্যোগের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, বাইট্টাপাড়া এলাকাটি লংগদু উপজেলার মধ্যে সবচেয়ে ঘনবসতি পূর্ণ একটি বড় এলাকা।এই এলাকায় সকল সামাজিক কর্মকাণ্ডের সাথে মাঠটি সুদীর্ঘদিন যাবৎ ওতপ্রোতভাবে জড়িত।এ মাঠটিতে জানাজার নামাজ, ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, ছাত্রছাত্রীরা খেলাধূলা করে, মাঠটি বাজারের পার্শ্ববর্তী হওয়ায় আগ্নিকান্ড অথবা অন্য যেকোন প্রাকৃতিক দুর্যোগে উক্ত মাঠটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে থাকে।এলাকাবাসীর সামগ্রিক সুবিধার বিষয়ে বিবেচনা করে উক্ত মাঠ সংরক্ষণের কোন বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এড. আলম খান, শেখ আহম্মেদ রাজু, আব্দুল হামিদ খাঁন রানা ও বাইট্টাপাড়া এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব, কাদির, জামাল, মেহেদী প্রমুখ।

You may have missed