আসামে জুমের ক্ষেত থেকে দুই পিস্তল ও গুলি উদ্ধার, আটক ১
![]()
জার্নাল প্রতিবেদক
ভারতের আসাম রাজ্যের ডিমা হাসাও জেলায় জুম চাষের একটি ক্ষেত থেকে দুটি পিস্তল, গুলি ও মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলার ল্যাংটিং থানার আওতাধীন দৌহাজা জঙ্গল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশের কাছে জুম চাষের একটি ক্ষেতের ভেতরে জঙ্গলের মধ্যে অস্থায়ী তাঁবু স্থাপনের তথ্য আসার পর ভোররাতে অভিযান শুরু করা হয়।
অভিযানে ওই এলাকায় তল্লাশি চালিয়ে একটি দশমিক ২২ ক্যালিবারের এবং একটি দশমিক ৩২ ক্যালিবারের পিস্তল উদ্ধার করা হয়। এ সময় গুলি ও কয়েকটি মোবাইল ফোনও জব্দ করা হয়। অভিযানের সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও মোবাইল ফোন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। অস্ত্রগুলো সেখানে কীভাবে এল এবং আটক ব্যক্তির সঙ্গে এগুলোর সংশ্লিষ্টতা কী—তা জানতে তদন্ত শুরু করেছে ডিমা হাসাও পুলিশ।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং উদ্ধার হওয়া অস্ত্র কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য সেখানে রাখা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।