সেনাবাহিনীর নিয়মিত টহল ঘিরে ইউপিডিএফের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য কাহিনী

সেনাবাহিনীর নিয়মিত টহল ঘিরে ইউপিডিএফের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য কাহিনী

সেনাবাহিনীর নিয়মিত টহল ঘিরে ইউপিডিএফের অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের নেপথ্য কাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

গত ২০ সেপ্টেম্বর- ২০২৬ সন্ধ্যায় পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারার সিন্দুকছড়ি জোনের আওতাধীন বাটনাতলী আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সোহেল এর নেতৃত্বে একটি টহল দল জেলার রামগড় উপজেলার মরাকয়লা, গুজাপাড়া ও কালাপানি এলাকায় নিয়মিত এলআরপি (Long Range Patrol) কার্যক্রমে অংশ নেয়। এটি পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি সম্পূর্ণ স্বাভাবিক ও আইনসম্মত আভিযানিক প্রক্রিয়ার অংশ।

উক্ত নিয়মিত টহল কার্যক্রমকে কেন্দ্র করে আঞ্চলিক সশস্ত্র দল ইউপিডিএফ (প্রসীত) সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী সম্পর্কে বিভ্রান্তিকর ও মনগড়া তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। মূলত ইউপিডিএফ নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ চাঁদাবাজি ও স্থানীয় সাধারণ পাহাড়িদের ওপর চালানো নির্যাতন থেকে জনসংযোগ সরাতে এবং জনগণের নজর অন্যদিকে ঘোরাতেই তারা বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমকে গুজব ছড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে।

সেনাবাহিনীর নিয়মিত আভিযানিক টহল ও সতর্ক অবস্থানের কারণে পার্বত্য অঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের অবৈধ কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। আভিযানিক চাপের মুখে নিজেদের ভিত্তি দুর্বল হয়ে পড়ার ভয়ে ইউপিডিএফ (প্রসীত) অপপ্রচারের পথ বেছে নিয়েছে। সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে স্থানীয় জনগোষ্ঠীর মাঝে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করাই তাদের মূল উদ্দেশ্য।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে কেবল নিরাপত্তা রক্ষাতেই সীমাবদ্ধ নয়, বরং সড়ক নির্মাণ, শিক্ষা, চিকিৎসা সেবা ও দুর্যোগ মোকাবিলার মতো নানাবিধ মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সেনাবাহিনীর এসব সুফল এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সুসম্পর্ককে আড়াল ও বিনষ্ট করতেই ইউপিডিএফ এই অপকৌশল অবলম্বন করছে।

পার্বত্য অঞ্চলের সচেতন জনগণ ইউপিডিএফ এর এই অপকৌশল ও ভিত্তিহীন গুজব সম্পর্কে সম্পূর্ণ অবগত। বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো প্রকার অপপ্রচার বা গুজব ছড়িয়ে সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রম ও পার্বত্য অঞ্চলের উন্নয়ন অগ্রযাত্রাকে থমকে দেওয়া সম্ভব নয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed