উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে তারা হাসপাতালের বিভিন্ন বিভাগ ও চলমান স্বাস্থ্যসেবা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকারী দলে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নুরুল ইসলাম, উপ-পরিচালক (হাসপাতাল-২) ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. এস এম মাহমুদুর রশিদ এবং মেডিকেল অফিসার (হাসপাতাল) ডা. নিলুফার ইয়াসমীন।

হাসপাতালে পৌঁছালে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার।

পরিদর্শনকালে কর্মকর্তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, ইনডোর, আউটডোরসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। একই সঙ্গে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দেওয়া স্বাস্থ্যসেবার মান, হাসপাতালের সার্বিক কার্যক্রম এবং চলমান বিভিন্ন সেবা সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় চিকিৎসা নিতে আসা রোগীদের সুযোগ-সুবিধা, সেবা গ্রহণের ক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তি হচ্ছে কি না এবং হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কেও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

পরিদর্শনকালে হাসপাতালের সেবার মান আরও উন্নত করা, রোগীদের ভোগান্তি কমানো এবং চিকিৎসা নিতে আসা মানুষের জন্য আরও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ পরিদর্শনের মাধ্যমে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনার বিভিন্ন দিক সরেজমিনে পর্যালোচনার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে রোগীদের জন্য স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed