সাজেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে ত্রিপুরা সম্প্রদায়ের সংবর্ধনা

সাজেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে ত্রিপুরা সম্প্রদায়ের সংবর্ধনা

সাজেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে ত্রিপুরা সম্প্রদায়ের সংবর্ধনা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির সাজেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপিকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়। সাজেকে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর পক্ষ থেকে বুধবার রাতে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খনি রঞ্জন ত্রিপুরা ত্রিপুরা সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় সাজেকে বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয় প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন খনি রঞ্জন ত্রিপুরা। তিনি বিশেষ করে ত্রিপুরা সম্প্রদায়ের শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা, ভূমি এবং আর্থ-সামাজিক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন।

সাজেকে পার্বত্য প্রতিমন্ত্রীকে ত্রিপুরা সম্প্রদায়ের সংবর্ধনা

আলোচনায় দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ত্রিপুরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সরকারি উদ্যোগ ও সহযোগিতার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

এ সময় খনি রঞ্জন ত্রিপুরা এসব সমস্যা সমাধানে সরকারের প্রয়োজনীয় উদ্যোগ, সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। পাশাপাশি ত্রিপুরা জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সাজেকে বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *