মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরে ৪ নাগা বেসামরিককে গুলি করে হত্যা

মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরে ৪ নাগা বেসামরিককে গুলি করে হত্যা

মিয়ানমার সীমান্তের কাছে মণিপুরে ৪ নাগা বেসামরিককে গুলি করে হত্যা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরের কামজং জেলায় মিয়ানমার সীমান্তের কাছে চার নাগা বেসামরিক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলার পিলং গ্রামের কাছে এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন সূত্রের বরাতে জানা গেছে। তবে রাত পর্যন্ত পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে পারেনি।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মিয়ানমারের দিক থেকে আসা সশস্ত্র ব্যক্তিরা আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পিলং গ্রামের কাছে প্রবেশ করে পাঁচজনকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় চারজন গুলিতে নিহত হন। হামলা থেকে একজন পালিয়ে গিয়ে গ্রামবাসী ও স্থানীয় কর্তৃপক্ষকে বিষয়টি জানান বলে দাবি করা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা বলেন, চারজনকে গুলি করে হত্যার খবর পাওয়ার পর বৃহস্পতিবার দুর্গম ওই এলাকায় পুলিশের একটি দল পাঠানো হয়েছে। তবে ঘটনাটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের দলটি ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা যাচাই করবে।

পিলং গ্রামটি কামজং জেলা সদর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্তের কাছে অবস্থিত। স্থানীয় সূত্রের দাবি, সীমান্তের ৯১ ও ৯৩ নম্বর সীমান্ত পিলারের মধ্যবর্তী এলাকায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রগুলো আরও দাবি করেছে, নিহত চারজনকে কুকি ন্যাশনাল আর্মি-বার্মা (কেএনএ-বি) এবং সশস্ত্র কুকি গোষ্ঠীর সদস্যরা হত্যা করেছে। তবে এ অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং পুলিশও এখন পর্যন্ত কোনো গোষ্ঠীকে দায়ী করেনি।

নিহত ব্যক্তিরা হলেন কাংপাট খুলেন এলাকার ফামি জাজো, বেটারসন জাজো ও ভারেইশিম জাজো এবং জিংসুই গ্রামের নিংথেম কাশাক।

ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগের প্রতিবাদে তাংখুল নাগা লং (টিএনএল) তাদের আওতাধীন এলাকায় সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছে বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি ও হত্যাকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed