খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত
![]()
জার্নাল প্রতিবেদক
খাগড়াছড়িতে প্রথমবার কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে সোমবার সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে বালক বিভাগে দীঘিনালা থানা একাদশ এবং বালিকা বিভাগে মাটিরাঙ্গা সার্কেল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
গত ২৬ সেপ্টেম্বর শুরু হওয়া এ টুর্নামেন্টে জেলার নয়টি উপজেলা থেকে নয়টি বালক ও চারটি বালিকা দলসহ মোট ১৩টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় বালিকা বিভাগে মাটিরাঙ্গা সার্কেল চ্যাম্পিয়ন হয়।

অন্যদিকে বালক বিভাগের ফাইনালে মুখোমুখি হয় দীঘিনালা থানা একাদশ ও মহালছড়ি থানা একাদশ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হয় দীঘিনালা থানা একাদশ।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান। এ সময় জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যবোধ গড়ে তুলতে ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তরুণদের মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।