বান্দরবানে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ধর্মপুরের

বান্দরবানে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ধর্মপুরের

বান্দরবানে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ধর্মপুরের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে ইয়ং স্টার ফুটবল একাডেমি আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। টানটান উত্তেজনার ফাইনালে টাইব্রেকারে তাকরিম একাদশকে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ধর্মপুর ফুটবল একাদশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বান্দরবানের সুয়ালক উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শিরোপার লড়াইয়ে ধর্মপুর ফুটবল একাদশের মুখোমুখি হয় তাকরিম একাদশ।

নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোলের দেখা না পাওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। সেখানে ধর্মপুর ফুটবল একাদশ ৫-৪ গোলে তাকরিম একাদশকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

বান্দরবানে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ধর্মপুরের

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এ সময় মাঠজুড়ে ছিল খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের উচ্ছ্বাস।

ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চ নু মং। টুর্নামেন্টের আহ্বায়ক বিপ্লব রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সরওয়ার জামাল, সাতকানিয়া প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম বাবরসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা, ক্রীড়াচর্চার পরিবেশ তৈরি এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *