পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
![]()
জার্নাল প্রতিবেদক
আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে খাগড়াছড়ির পানছড়িতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে উপজেলা বিএনপি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্কোয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি ও খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি মো. বেলাল হোসেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন।
পথসভায় বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানান। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও পথসভায় পানছড়ি উপজেলা বিএনপির সম্পাদকমণ্ডলীর সদস্য ছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।