রাঙামাটিতে হারানো ৫০ মোবাইল ও ১৭ হাজার টাকা প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল এপিবিএন

রাঙামাটিতে হারানো ৫০ মোবাইল ও ১৭ হাজার টাকা প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল এপিবিএন

রাঙামাটিতে হারানো ৫০ মোবাইল ও ১৭ হাজার টাকা প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল এপিবিএন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটিতে চুরি ও হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন এবং বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া ১৭ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক তৎপরতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে রাঙামাটি ১৮ এপিবিএন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোন ও অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে ১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম, সহ-অধিনায়ক মো. এনায়েত করিম এবং ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৮ এপিবিএনের অধিনায়ক মো. রেজাউল করিম জানান, গত সেপ্টেম্বর মাসে ব্যাটালিয়নের সাইবার ক্রাইম ইউনিট ৪২৭টি সাধারণ ডায়েরি (জিডি) নিয়ে কাজ করে। এসব জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তি ও সাইবার অনুসন্ধানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। একই সময়ে বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া ১৭ হাজার টাকাও উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

রাঙামাটিতে হারানো ৫০ মোবাইল ও ১৭ হাজার টাকা প্রকৃত মালিকদের ফিরিয়ে দিল এপিবিএন

তিনি বলেন, হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ে ভুল লেনদেনের অর্থ উদ্ধারে সাইবার ক্রাইম ইউনিট কাজ করছে। সাধারণ মানুষের অভিযোগ ও জিডিকে গুরুত্ব দিয়ে প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত মালিকদের কাছে হারানো সম্পদ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও টাকা ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন ভুক্তভোগীরা। তারা এ উদ্যোগের জন্য ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম ইউনিটের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে ১৮ এপিবিএন সূত্রে জানা গেছে, গত দুই মাসে ব্যাটালিয়নের সাইবার ক্রাইম ইউনিট মোট ৫১৭টি মোবাইল ফোন এবং মোবাইল ব্যাংকিংয়ের ভুল লেনদেনের মাধ্যমে চলে যাওয়া ৪ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করেছে। উদ্ধার করা এসব মোবাইল ফোন ও অর্থ পর্যায়ক্রমে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, হারানো মোবাইল ফোন ও ভুল লেনদেনের অর্থ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাইবার ইউনিটের এ ধরনের কার্যক্রম সাধারণ মানুষের আস্থা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে সাধারণ ডায়েরির ভিত্তিতে প্রযুক্তিগত অনুসন্ধান চালিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে হারানো সম্পদ উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগটি ভুক্তভোগীদের জন্য সরাসরি স্বস্তির কারণ হয়ে উঠেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *