খাগড়াছড়িতে উজেইবং উদ্যোক্তা মেলার উদ্বোধন

খাগড়াছড়িতে উজেইবং উদ্যোক্তা মেলার উদ্বোধন

খাগড়াছড়িতে উজেইবং উদ্যোক্তা মেলার উদ্বোধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য ও ঐতিহ্যবাহী সামগ্রী প্রদর্শন এবং বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করতে খাগড়াছড়িতে শুরু হয়েছে ‘উজেইবং উদ্যোক্তা মেলা’। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্প, পোশাক, অলঙ্কার, খাবারসহ বিভিন্ন ঐতিহ্যবাহী পণ্যের ২৪টি স্টল স্থান পেয়েছে।

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের একটি কনভেনশন সেন্টারে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।

খাগড়াছড়িতে উজেইবং উদ্যোক্তা মেলার উদ্বোধন

মেলায় স্থাপন করা ২৪টি স্টলে স্থানীয় নারী উদ্যোক্তাদের নিজস্ব হাতে তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রি করা হচ্ছে। এসব পণ্যের মধ্যে রয়েছে হস্তশিল্প, পোশাক, অলঙ্কার, খাবারসহ স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত নানা ধরনের সামগ্রী।

আয়োজকরা জানান, স্থানীয় নারী উদ্যোক্তাদের উদ্যোগকে উৎসাহিত করা, তাদের তৈরি পণ্যের পরিচিতি বাড়ানো এবং নতুন বাজার ও ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি করাই এ মেলার মূল লক্ষ্য। একই সঙ্গে স্থানীয়ভাবে উৎপাদিত ঐতিহ্যবাহী পণ্য ক্রেতাদের কাছে তুলে ধরার মাধ্যমে উদ্যোক্তাদের আয় ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যও রয়েছে।

খাগড়াছড়িতে উজেইবং উদ্যোক্তা মেলার উদ্বোধন

সংশ্লিষ্টরা বলেন, স্থানীয়ভাবে তৈরি পণ্যকে একটি নির্দিষ্ট বাজারের সঙ্গে যুক্ত করা গেলে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের ব্যবসা আরও সম্প্রসারণের সুযোগ পাবেন। বিশেষ করে নারীদের তৈরি হস্তশিল্প, পোশাক, খাবার ও ঐতিহ্যবাহী সামগ্রীর বাজার সম্প্রসারণ হলে এর মাধ্যমে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ‘উজেইবং উদ্যোক্তা মেলা’ আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলবে। আয়োজকরা আশা করছেন, মেলায় স্থানীয়দের পাশাপাশি পর্যটক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে স্থানীয় নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য সম্পর্কে জানতে ও কেনাকাটা করতে পারবেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed