আসামের কামাখ্যা স্টেশনে ৫৭ সন্দেহভাজন বাংলাদেশি আটক

আসামের কামাখ্যা স্টেশনে ৫৭ সন্দেহভাজন বাংলাদেশি আটক

আসামের কামাখ্যা স্টেশনে ৫৭ সন্দেহভাজন বাংলাদেশি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের আসামে কামাখ্যা রেলস্টেশনে অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিক সন্দেহে ৫৭ জনকে আটক করেছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)। ব্রহ্মপুত্র মেইল ট্রেনে থাকা এসব ব্যক্তিকে আটক করা হয়। তারা জম্মু-কাশ্মীরের শ্রীনগর থেকে আসামে এসেছেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে তাদের জাতীয়তা ও ভ্রমণের উদ্দেশ্য এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের কাছ থেকে কী ধরনের নথিপত্র উদ্ধার করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। তারা বাংলাদেশের নাগরিক কি না এবং জম্মু-কাশ্মীর থেকে আসামে আসার পরিস্থিতি কী ছিল, তা যাচাই করা হচ্ছে।

বৈধ কাগজপত্র ছাড়া রাজ্যে অবস্থান করছেন—এমন সন্দেহভাজন বিদেশি নাগরিকদের শনাক্ত করতে আসামে সাম্প্রতিক সময়ে অভিযান জোরদার করেছে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো। কামাখ্যা স্টেশনে ৫৭ জনকে আটকের ঘটনা সেই ধারাবাহিক অভিযানেরই অংশ।

এর আগে গত ৮ অক্টোবর গুয়াহাটির দিসপুর এলাকায় বাংলাদেশি নাগরিক সন্দেহে চারজনকে আটক করে পুলিশ। তাঁদের পরিচয়, জাতীয়তা এবং কীভাবে তাঁরা গুয়াহাটিতে এসেছেন, তা যাচাই করতে জিজ্ঞাসাবাদ শুরু হয়।

এ ছাড়া এর আগের দুই দিনে পৃথক অভিযানে গুয়াহাটি থেকে আরও ১৭ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে পাঁচজনকে পল্টনবাজার রেলস্টেশনে লোকমান্য তিলক টার্মিনাস এক্সপ্রেস ট্রেনে যাত্রার সময় আটক করা হয়েছিল।

পরে তদন্তের সূত্র ধরে ভিনটেজ হোম হোটেলে অভিযান চালায় পুলিশ। আটক পাঁচজনকে সেখানে রাখা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় হোটেলমালিক, দুই ব্যবস্থাপক এবং বিদেশি নাগরিকদের আশ্রয় দেওয়ার কাজে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্য একটি অভিযানে শান্তি হোটেল থেকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আরও ১৩ জনকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে প্রযোজ্য অভিবাসন আইনের বিধান অনুযায়ী বহিষ্কারের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

কামাখ্যা রেলস্টেশনে সর্বশেষ ৫৭ জনকে আটকের ঘটনায় তদন্ত চলছে। তাঁদের জাতীয়তা যাচাইয়ের পর কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed