পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত রেজিনগরসহ দুই আসনে বিজেপির জয়

পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত রেজিনগরসহ দুই আসনে বিজেপির জয়

পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত রেজিনগরসহ দুই আসনে বিজেপির জয়
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পশ্চিমবঙ্গের বিধানসভার বিতর্কিত দুটি আসনের উপনির্বাচনের দুটিতেই জয় পেয়েছে ক্ষমতাসীন বিজেপি। গত ৫ অক্টোবর ভোটগ্রহণ হয় সেখানে, যা নিয়ে চরম বিতর্ক হয়েছিল। আজ শুক্রবার (৯ অক্টোবর) এ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে দুটি আসনের দুটিতেই জয় পেয়েছে হিন্দুত্ববাদী বিজেপি।

এরমধ্যে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির প্রার্থী শঙ্খরব সরকার তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আম জনতা উন্নয়ন পার্টির গোলাম নবী আজাদকে বড় ব্যবধানে হারিয়েছেন।

বিজেপির শঙ্খরব পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৯১৪ ভোট। অপরদিকে গোলাম নবী আজাদ পেয়েছেন ৫৪ হাজার ৯৮ ভোট। এতে দেখা যাচ্ছে বিজেপি ৬৩ দশমিক ১৪ শতাংশ ভোট পেয়েছে।

এই আসন থেকে এরআগে জয় পেয়েছিলেন হুমায়ুন কবির। যিনি মুর্শিদাবাদে বাবরি মসজিদের আদলে আরেকটি মসজিদ তৈরির ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন। তিনি গত নির্বাচনে দুটি আসনে জয় পাওয়ায় এ আসনটি ছেড়ে দেন এবং নিজের ছেলেকে এখান থেকে নির্বাচনে দাঁড় করান। তবে তার ছেলে হেরে গেছে।

ভোটের দিনই হুমায়ুন কবির জানিয়েছিলেন, এখানে ভোটাভুটিতে ব্যাপক অনিয়ম করা হচ্ছে।

অপরদিকে পূর্ব মদিনীপুরের নন্দিগ্রাম নামে অপর আসনটিতে জিতেছেন বিজেপির হাসিরানি রাথ। তিনি বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাবেক একান্ত ব্যক্তিগত সহকারীর মা। যাকে গত বিধানসভা নির্বাচনের দুদিন পর গুলি করে হত্যা করা হয়।

বিজেপির হাসিরানি রাথ পেয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৪২৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কংগ্রেসের মিলন প্রধান পেয়েছেন ৪১ হাজার ৬৭৪ ভোট।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *