নানিয়ারচরে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত
![]()
জার্নাল প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচরে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে নানিয়ারচর বাজারে একটি র্যালি বের করা হয়। পরে নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের অনেক নারী মাধ্যমিক পর্যায়ের পড়াশোনা শেষ করার পর বাল্যবিবাহের শিকার হয়ে উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন। নারীদের শিক্ষা, অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি। পাশাপাশি নারীরা যাতে কোনো ধরনের বৈষম্য ও বঞ্চনার শিকার না হন, সে বিষয়েও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আশিকার এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সহকারী প্রোগ্রাম কর্মকর্তা জ্যোতি চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাপ্পি চাকমা।
এ সময় ইউনিয়ন পরিষদের সদস্য, নারী কারবারি এবং আশিকা সিসিএম গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।