দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন রামগড়ের ৫০ নারী

দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন রামগড়ের ৫০ নারী

দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি পেলেন রামগড়ের ৫০ নারী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির রামগড়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বী ৫০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে উৎসবের উপহার হিসেবে তাঁদের হাতে এসব শাড়ি তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে এ শাড়ি বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউএনও কাজী শামীম বলেন, দুর্গাপূজা উপলক্ষে অসহায় নারীদের হাতে শাড়ি তুলে দেওয়ার মাধ্যমে তাঁদের উৎসবের আনন্দে পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের এই সহায়তা দরিদ্র সনাতন ধর্মাবলম্বী নারীদের সঙ্গে পূজার আনন্দ ভাগাভাগি করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed