সীমান্ত অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা করেছে বাঘাইহাট বিজিবি

সীমান্ত অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা করেছে বাঘাইহাট বিজিবি

সীমান্ত অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা করেছে বাঘাইহাট বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

সীমান্ত হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে জনসচেতনতা বাড়াতে মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) সকালে বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধীন জুপুই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত সভায় সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর সার্বিক নির্দেশনায় জুপুই বিওপি কমান্ডার স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন ও পরিচালনা করেন।

সভায় সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ বন্ধ, সীমান্ত হত্যা প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান দমনসহ বিভিন্ন আইনি ও নিরাপত্তাবিষয়ক বিষয় তুলে ধরা হয়। এ সময় সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড নজরে এলে তা দ্রুত বিজিবিকে অবহিত করার অনুরোধ করেন বিওপি কমান্ডার।

সভায় স্থানীয় কারবারি, পাহাড়ি নেতৃবৃন্দ ও সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন। তাঁরা সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবিকে সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

সীমান্ত এলাকায় অপরাধ দমন ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed