রাঙামাটিতে এইচএসসিতে পাসের হার ৩৩.২৪ শতাংশ, শীর্ষে লেকার্স

রাঙামাটিতে এইচএসসিতে পাসের হার ৩৩.২৪ শতাংশ, শীর্ষে লেকার্স

রাঙামাটিতে এইচএসসিতে পাসের হার ৩৩.২৪ শতাংশ, শীর্ষে লেকার্স
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

এইচএসসি ও সমমানের পরীক্ষায় রাঙামাটি জেলায় পাসের হার দাঁড়িয়েছে ৩৩ দশমিক ২৪ শতাংশ। জেলাজুড়ে ফলাফলে হতাশাজনক চিত্র দেখা গেলেও শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে এবারও সাফল্যের শীর্ষে রয়েছে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২০৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৭৪ জন। পাসের হার ৮৪ দশমিক ৮৮ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন পাঁচজন।

শনিবার সকালে সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর দুপুর থেকে রাঙামাটির বিভিন্ন কলেজ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ফলাফল জানার পর কোথাও আনন্দ-উচ্ছ্বাস দেখা গেলেও সামগ্রিকভাবে জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফল হতাশ করেছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্টদের।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ফলাফল তুলনামূলক ভালো হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সন্তোষ দেখা গেছে। ফল জানার পর আনন্দে মেতে ওঠেন উত্তীর্ণ শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকেরা তাঁদের মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান।

রাঙামাটিতে এইচএসসিতে পাসের হার ৩৩.২৪ শতাংশ, শীর্ষে লেকার্স

সাফল্যের অনুভূতি জানাতে গিয়ে শিক্ষার্থীরা বলেন, বাবা-মায়ের অনুপ্রেরণার পাশাপাশি শিক্ষকদের কঠোর পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা তাঁদের এই ফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অন্যদিকে, জেলার সামগ্রিক ফলাফলে বড় ধরনের বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, গত কয়েক বছরের তুলনায় এবার রাঙামাটির ফলাফল বেশ হতাশাজনক। জেলার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল অত্যন্ত নাজুক। এর মধ্যে সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।

লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞানের প্রভাষক মো. শাহ্ জালাল ও গণিতের প্রভাষক মো. শামীম আহম্মেদ এ সময় উপস্থিত ছিলেন। হিসাববিজ্ঞানের প্রভাষক মো. শাহ্ জালাল বলেন, নিয়ম-শৃঙ্খলার কারণে তাঁদের কলেজের ফলাফল অন্য কলেজগুলোর তুলনায় ভালো হয়েছে। আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *