এইচএসসি ফলে কক্সবাজারের কলেজগুলোতে বড় ব্যবধান, একটিতে পাস ২৬ শতাংশ

এইচএসসি ফলে কক্সবাজারের কলেজগুলোতে বড় ব্যবধান, একটিতে পাস ২৬ শতাংশ

এইচএসসি ফলে কক্সবাজারের কলেজগুলোতে বড় ব্যবধান, একটিতে পাস ২৬ শতাংশ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

এইচএসসি পরীক্ষার ফলাফলে কক্সবাজার জেলার কলেজগুলোর মধ্যে বড় ব্যবধান দেখা গেছে। কোনো প্রতিষ্ঠানে পাসের হার ৭৭ শতাংশ ছাড়ালেও কোনো কলেজে তা নেমে এসেছে ৩০ শতাংশের নিচে। আবার কয়েকটি প্রতিষ্ঠানে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী উত্তীর্ণ হলেও জিপিএ-৫ অর্জন করতে পারেননি কেউ। চারটি কলেজের ফলাফল বিশ্লেষণে জেলার উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার চিত্রে এমন ভিন্নতা উঠে এসেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কক্সবাজার সরকারি কলেজে এ বছর পাসের হার ৭৭ দশমিক ৪৩ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।

অন্যদিকে, উখিয়া সরকারি মহিলা কলেজে ৬১০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৭৩ জন। অকৃতকার্য হয়েছেন ৩৩৭ জন। কলেজটির পাসের হার ৪৪ দশমিক ৭৫ শতাংশ।

কক্সবাজার সিটি কলেজের ফলাফল আরও পিছিয়ে। এ প্রতিষ্ঠান থেকে ৯৩৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন মাত্র ২৪৭ জন। অকৃতকার্য হয়েছেন ৬৯০ জন। কলেজটির পাসের হার ২৬ দশমিক ৩৬ শতাংশ। এ বছর প্রতিষ্ঠানটির কোনো শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করতে পারেননি।

এদিকে, রামুর শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে পাসের হার ৭৫ দশমিক ৮৯ শতাংশ। তবে এ প্রতিষ্ঠান থেকেও এ বছর কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পাননি।

ফলাফল পর্যালোচনায় দেখা যায়, কক্সবাজার সরকারি কলেজ ও শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে পাসের হার ৭৫ শতাংশের বেশি। বিপরীতে উখিয়া সরকারি মহিলা কলেজে পাসের হার ৪৫ শতাংশের নিচে এবং কক্সবাজার সিটি কলেজে তা প্রায় ২৬ শতাংশ।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *