মহালছড়িতে জাতীয় যুব দিবস পালিত, যুব সংগঠনকে ৭৫ হাজার টাকার অনুদান

মহালছড়িতে জাতীয় যুব দিবস পালিত, যুব সংগঠনকে ৭৫ হাজার টাকার অনুদান

মহালছড়িতে জাতীয় যুব দিবস পালিত, যুব সংগঠনকে ৭৫ হাজার টাকার অনুদান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং যুব কল্যাণ তহবিল থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে মহালছড়ি বাজারসংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত চাকমা, মৎস্য কর্মকর্তা প্রবীন চন্দ্র চাকমা, সমবায় কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং মহালছড়ি প্রেসক্লাবের সভাপতি দীপক সেন।

মহালছড়িতে জাতীয় যুব দিবস পালিত, যুব সংগঠনকে ৭৫ হাজার টাকার অনুদান

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নবরত্ন চাকমার স্বাগত বক্তব্যের পর স্থানীয় সফল উদ্যোক্তারা তাঁদের সাফল্যের গল্প এবং এ ক্ষেত্রে সরকারি সহযোগিতার অভিজ্ঞতা তুলে ধরেন।

এ সময় চলতি বছর উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের করল্যাছড়ি গ্রামের যুব সংগঠন নবারুন সংঘের জন্য যুব উন্নয়ন তহবিল থেকে ৭৫ হাজার টাকা বরাদ্দ পাওয়ার বিষয়টি তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক মঞ্জু লাল চাকমা। তিনি জানান, এ অর্থ দিয়ে তাঁদের প্রকল্পের পরিধি আরও বাড়ানো হবে। পাশাপাশি চাকরির জন্য অপেক্ষা না করে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেদের উদ্যোগে কিছু করার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’-এর আওতায় মৎস্য প্রকল্প পরিচালনার জন্য যুব সংগঠন নবারুন সংঘকে ৭৫ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *