দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

দীঘিনালায় ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালায় ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রমজান আলী (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের কুজেন্দ্র মল্লিকা কলেজের সামনের ইটের তৈরি তিন রাস্তার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে দীঘিনালা থানা পুলিশের একটি দল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে কুজেন্দ্র মল্লিকা কলেজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রমজান আলীকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাঁর দেহ তল্লাশি করে একটি স্বচ্ছ পলিথিনে রাখা ২০ পিস হালকা লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার মোট ওজন দুই গ্রাম।

গ্রেপ্তার রমজান আলী দীঘিনালা উপজেলার সুরেশ হেডম্যান পাড়ার বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের ছেলে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দীঘিনালা থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার তদন্তভার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হাসান মোল্লার ওপর অর্পণ করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী এ বিষয়ে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *