জুরাছড়ির সুবলং শাখা বন বিহারে ৩৩তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

জুরাছড়ির সুবলং শাখা বন বিহারে ৩৩তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

জুরাছড়ির সুবলং শাখা বন বিহারে ৩৩তম কঠিন চীবর দান অনুষ্ঠিত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সুবলং শাখা বন বিহারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৩৩তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান, চীবর ও কল্পতরু শোভাযাত্রা এবং ধর্মীয় দেশনার মধ্য দিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসব উদযাপিত হয়।

সকালে পিণ্ডদান, বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দান, হাজারবাতি দান ও পঞ্চশীল প্রার্থনাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে দুপুরে কঠিন চীবর ও কল্পতরু নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বিহার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কঠিন চীবর দানের মূল অনুষ্ঠান ও ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুণ্যার্থীদের পক্ষে পঞ্চশীল প্রার্থনা করেন সুশান্ত চাকমা। পারমিতা চাকমা ও উইনিং মারমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুরাছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহরিয়ার আলম, মেজর ফাহিম আল হোসাইন, রাঙামাটির সংসদ সদস্যের প্রতিনিধি রিপন জ্যোতি চাকমা, জুরাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমন চাকমা এবং বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা।

এ সময় রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানের পক্ষে চীবর দান করেন বিরানন্দ চাকমা। অন্যদিকে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপেন তালুকদারের পক্ষে চীবর দান করেন আশুগোপাল চাকমা।

অনুষ্ঠানে উপস্থিত পুণ্যার্থী ও ভক্তদের উদ্দেশে সদ্ধর্ম দেশনা প্রদান করেন প্রিয় তিষ্য মহাস্থবির, আনন্দ মিত্র মহাস্থবির ও মৈত্রী বরণ ভিক্ষু। তাঁদের ধর্মীয় দেশনা ও বৌদ্ধধর্মের বিভিন্ন তাৎপর্যপূর্ণ দিকের আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমবেত পুণ্যার্থীরা ধর্মীয় ভাবগাম্ভীর্যে অংশ নেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *