কক্সবাজারে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার - Southeast Asia Journal

কক্সবাজারে বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যমানের ৫০ পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন(২ বিজিবি ‘র সদস্যরা।

জানা যায়, গত ৯ ডিসেম্বর রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার রিজিয়নের আওতাধীন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ লেদা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-১০ হতে হতে ৮০০ গজ দক্ষিণে লবণ মাঠ সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র একটি বিশেষ টহলদল দ্রুত বর্ণিত এলাকায় গিয়ে গোপনে অবস্থান গ্রহণ করে। সাড়ে ৩টার দিকে টহলদল একজন দুষ্কৃতিকারী ব্যক্তিকে ছ্যুরিখাল ও বিএসপি পোষ্ট এর মাঝ বরাবর নাফ নদী পার হয়ে সাঁতরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। টহলদল তাৎক্ষণিক অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করার জন্য চ্যালেঞ্জ করে। উক্ত ব্যক্তি দূর হতে বিজিবি টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্রই ঘন কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে কেওড়া বাগানের আঁড় ব্যবহার করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল বর্ণিত স্থানে পৌঁছে নাফ নদীর কিনারা তল্লাশী করে ইয়াবা পাচারকারী কর্তৃক ফেলে যাওয়া একটি প্লাষ্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তার ভিতর হতে পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

You may have missed