কাপ্তাইয়ে অস্ত্র-গুলিসহ যুবক আটক - Southeast Asia Journal

কাপ্তাইয়ে অস্ত্র-গুলিসহ যুবক আটক

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

রাঙ্গামাটির কাপ্তাইয়ে উছাইমং মারমা ওরফে নিথোয়াই (৩৪) নামের এক যুবককে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (১৬ জুন) উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নে চন্দ্রঘোনা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ডলুছড়ি পাড়ায় অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় দুটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজসহ উছাইমং মারমাকে আটক করা হয়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে।

You may have missed