সেনা কর্মকর্তা হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে নাগরিক পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন
![]()
নিউজ ডেস্ক
গত ২রা ফেব্রুয়ারি বান্দরবান পার্বত্য জেলার রুমায় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে নিহত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় খাগড়াছড়ি শহরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির।

নেতৃত্ববৃন্দরা বক্তব্যে বলেন, ‘সন্তু লারমার গাড়ি থেকে জাতীয় পতাকা নামিয়ে তাকে বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, খাগড়াছড়িতে সন্তু লারমাকে অবাঞ্চিত ঘোষনা করা হয়। এবং জেলা পরিষদও আঞ্চলিক পরিষদের নির্বাচনের দাবী ও পার্বত্য এলাকায় সেনা ও পুলিশ ক্যাম্প পুনঃস্থাপনসহ সেখানে চিরদিনের জন্য শান্তি ফিরিয়ে আনার দাবি করেন বিক্ষোভকারীরা।
সংগঠনটির খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মো. আবদুল মজিদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা পরিষদের সভানেত্রী সালমা আহমেদ মৌ। নাগরিক পরিষদের স্থায়ী কমিটির সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইরাস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, জেলা শাখার সহ-সভাপতি এস এম হেলাল, জেলা কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ লোকমান হোসাইন, নাগরিক পরিষদ জেলা কমিটির যুগ্ম সম্পাদক মো রবিউল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি বুধবার রাত আনুমানিক পোনে ১২টার দিকে রুমা জোন সদরের ৩ নং ওয়র্ডে বথি পাড়া এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল দলের উপর পরিকল্পিত গুলি বর্ষণ করে জেএসএস সন্ত্রাসীরা।এসময় গুলিতে রুমা জোনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান নিহত হন এবং সৈনিক ফিরোজ আলম পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।