খাগড়াছড়িতে অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী - Southeast Asia Journal

খাগড়াছড়িতে অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের পাশে সেনাবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাহাড়ে পাহাড়ি-বাঙালি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দীর্ঘদিন ধরেই এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। জোন অধিনস্ত এলাকার অসহায়, হতদরিদ্র ও দুঃস্থদের জীবনমান উন্নয়নে সবসময়ই সহায়ত হাত বাড়িয়ে দিয়ে আসছে সদর জোনের সেনা সদস্যরা।

এরই ধারাবাহিকতায় সকালে (৮ জুন) খাগড়াছড়িতে অসহায় ও দুস্থ শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি সদর জোন।

জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জোন অধিনস্ত এলাকার অসহায় ও দুস্থ এসব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে এসব অনুদানের অর্থ তুলে দেন জোন অধিনায়ক লে. কর্ণেল সাইফুল ইসলাম সুমন।

অনুদান প্রদানকালে সামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় জোন অধিনায়ক বলেন, খাগড়াছড়ি জোন সদরে গরীব-অসহায় পাহাড়ি ও বাঙালিদের মাঝে শিক্ষা সামগ্রী ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের সেবা প্রদানের লক্ষে খাগড়াছড়ি সদর জোন অতীত থেকে অদ্যাবধি পর্যন্ত নিয়মিতভাবে এ অঞ্চলের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সেনাবাহিনী সূত্র জানায়, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবসময়ই সকল অসহায় ও দুস্থ মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী পাশে থেকে কাজ করে যাচ্ছে। এদেশের সকল নাগরিকের দুঃসময়ে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও পাশে থাকবে।