করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত এক হাজার ৩১৯ - Southeast Asia Journal

করোনায় ২৪ ঘণ্টায় শনাক্ত এক হাজার ৩১৯

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরও একজন মারা গেছেন। এছাড়া শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ১৩৫ জন, শনাক্ত হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন।

বৃহস্পতিবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ।

এ দিন সুস্থ হয়েছেন ১২৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন।

মৃত্যুবরণকারী ব্যক্তি নারী এবং তার বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৯ হাজার ২১৮ টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৯ হাজার ৫৩৬টি। এখন পর্যন্ত এক কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৭৫ শতাংশ শনাক্ত হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ২৩ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।