ঈদ-উল-আযহা উপলক্ষে দুঃস্থদের মাঝে বিজিবির ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান
![]()
নিউজ ডেস্ক
পবিত্র ঈদ-উল-আযহা-২০২২ উপলক্ষে স্থানীয় গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি এর কাপ্তাই ওয়াগ্গাছড়া ব্যাটালিয়ন।
সকালে কাপ্তাই উপজেলাধীন ৫টি ইউনিয়নের ৫০ অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করে বিজিবির এই ব্যাটালিয়ন।
ব্যাটালিয়ন সদরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ উপস্থিত থেকে পরিবারগুলোর হাতে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণকালে ব্যাটালিয়নের পদস্থ কর্মকর্তা ছাড়াও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় ১ কেজি চিনি গুড়া চাল, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি চিনি, ১ প্যাকেট গুড়া দুধ, ১ লিটার সয়াবিন তেল, ১ প্যাকেট মসল্লা ও ১টি করে লুঙ্গি-শাড়ী বিতরণ করা হয়। এছাড়া প্রত্যেক পরিবারকে নগদ ১ হাজার টাকা করে প্রদান করা হয়।
অধিনায়ক বলেন, বিজিবি অতীতেও জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এই অঞ্চলের বিভিন্ন উন্নয়ন এবং বিভিন্ন দুর্যোগে আমরা সবসময় আছি। আমরা আত্ম-কর্মসংস্থানমূলক কর্মসূচীর মাধ্যমে দরিদ্রদেরকে স্বাবলম্বী করে তুলছি। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই আমরা সকলে প্রত্যেক ধর্মের অনুষ্ঠানে মিলেমিশে অংশ নিয়ে উৎসব পালন করি।