বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌবাহিনী - Southeast Asia Journal

বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌবাহিনী

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরের কুতুবদিয়া লাইট হাউজ থেকে ২.৮ মাইল দুরে ডুবে যাওয়া ট্রলারের পাঁচ জেলেকে ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সৈকত। উদ্ধারকৃত জেলেরা হলেন-মোঃ ওমর ফারুক (মাঝি), মহিউদ্দিন অসাদ, মোঃ সাইম, মোঃ রমিজ, সৈয়দ নূর। এরা সবাই কুতুবদিয়া এলাকার বাসিন্দা।

১৫ জুলাই রাত ৩টায় অজ্ঞাতনামা লাইটার জাহাজের ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে জেলেরা তাদের নিকট থাকা জেরিকেন ধরে ভাসছিলো। নৌবাহিনী জাহাজ টহলরত অবস্থায় তাদের সন্ধান পায় এবং উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের জরুরি ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাদ্য ও পানি সরবরাহ করে নৌবাহিনী। পরবর্তীতে পতেঙ্গা আরআরবিতে উদ্ধারকৃত জেলেদের আত্মীয় স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

You may have missed