প্রধানমন্ত্রীর কাছে নৌসদস্যদের একদিনের বেতনের চেক হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”
![]()
নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আজ মঙ্গলবার গণভবনে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে বন্যা ও দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত জনগণের সাহায্যার্থে নৌবাহিনীর সকল সদস্যের একদিনের সমপরিমাণ বেতন এবং নৌবাহিনী পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত অনুদানের চেক হস্তান্তর করেছেন।
উল্লেখ্য, সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে নৌবাহিনীর একটি কন্টিনজেন্ট বোট ও ডুবুরী দল মোতায়েন করা হয়।
পাশাপাশি বন্যা দুর্গত এলাকায় উদ্ধার, চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী।